জার্মানি ও ডেনমার্কের বিভিন্ন স্কুলে ইমেইলের মাধ্যমে পাঠানো বোমা হুমকির ঘটনায় পুলিশ তদন্ত করছে। প্রায় ৪৫০ স্কুল হুমকির শিকার, তবে পুলিশ একে গুরুতর নয় বলে জানিয়েছে।
ইতালিতে ভুয়া বোমা হুমকির ই-মেইল পেয়ে অন্তত ৩০০টি স্কুল খালি করা হয়েছে, এবং স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডেও একই ধরনের সতর্কবার্তার কথা জানানো হয়েছে।